কুলাউড়ায় ছেলে হত্যা : সৎ মায়ের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

প্রকাশিত: ৪:২৩ অপরাহ্ণ, জুন ৫, ২০১৬

কুলাউড়ায় ছেলে হত্যা : সৎ মায়ের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

Manual5 Ad Code

downloadসুরমা মেইল নিউজ : মৌলভীবাজার জেলার কুলাউড়ায় তুচ্চ ঘটনায় সৎ মায়ের বলির পাঠা হলো সন্তান। এ ঘটনায় সৎমা বানেছা বেগম ছেলেকে হত্যার ব্যাপারে শুক্রবার সন্ধ্যায় আদালতে স্বীকারোক্তিমূলক বক্তব্য প্রদান করেছেন। এই মামলার অন্যতম স্বাক্ষী আটককৃত বানেছার মেয়েও আদালতে স্বীকার করেছে জাহিদকে তার মা হত্যা করেছেন।

Manual6 Ad Code

নিখোঁজের একদিন পর গত ১ জুন কুলাউড়ার গোগালীছড়া নদী থেকে পৌর এলাকার জয়পাশা গ্রামের চেরাগ আলীর ছেলে জাহিদ আলী (৬)-র লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশের সন্দেহ হলে লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করে।

Manual1 Ad Code

কুলাউড়া থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) দিদার উল্লাহ জানান, নিখোঁজের একদিন পর গত ১ জুন ভাসমান অবস্থায় শিশুটির লাশ গোগালীছড়া নদী থেকে পুলিশ উদ্ধার করে। ওইদিন পুলিশের সন্দেহ হলে লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করে।

পুলিশের তদন্ত থেকে জানা যায়, নিখোঁজের দিন বিকেলে জাহিদ তার ভাইয়ের সাথে খেলাধুলা করার সময় দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হলে সৎ মা বানেছা বেগম বিচার করতে গিয়ে জাহিদকে মারধর করলে সে মারা যায়। পরে বানেছা বেগম নিজে বাঁচার জন্য জাহিদের লাশ বাড়ির পাশে থাকা গোগালীছড়া নদীতে লাশ ফেলে দিয়ে সবাইকে বলেন জাহিদকে খোঁজে পাওয়া যাচ্ছে না। পরের দিন স্থানীয়রা গোগালীছড়া নদীতে জাহিদের ভাসমান লাশ দেখে পুলিশকে খবর দেয়।

Manual2 Ad Code

এ ব্যাপারে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. শামছুদ্দোহা পিপিএম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন আদালতের মাধ্যমে শিশু হত্যার দায়ে বানেছা বেগমকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code