শিবগঞ্জে শিয়া মসজিদে হামলার ঘটনায় সন্দেহভাজন ‘বন্দুকযুদ্ধে’ নিহত

প্রকাশিত: ৩:৪২ অপরাহ্ণ, জুন ৮, ২০১৬

শিবগঞ্জে শিয়া মসজিদে হামলার ঘটনায় সন্দেহভাজন ‘বন্দুকযুদ্ধে’ নিহত

Manual7 Ad Code
1465366702

সংগৃহীত

Manual2 Ad Code

বগুড়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (বি সার্কেল) গাজিউর রহমান জানান, নিহত মো. কাউছার (২৫) জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) একজন সদস্য। শিবগঞ্জে শিয়া মসজিদে হামলার ঘটনায় গ্রেপ্তার এক আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে কাউছারের সরাসরি অংশ নেওয়ার কথা আদালতকে বলেছিলেন।

ঢাকা ও রাজশাহীতে পুলিশের গুলিতে তিন ‘জেএমবি সদস্য’ নিহত হওয়ার পর একদিন পার না হতেই বগুড়ায় কথিত এই বন্দুকযুদ্ধ ঘটল। ঢাকার কালশীতে মঙ্গলবার ভোরে নিহত দুইজনের মধ্যে সুলতান মাহমুদ ওরফে কামাল ওরফে রানাও বগুড়ার শিয়া মসজিদে হামলায় জড়িত ছিলেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

Manual6 Ad Code

বগুড়ার ঘটনার বিবরণে সহকারী পুলিশ সুপার বলেন, কাউছার ও তার সহযোগীরা শিবগঞ্জের কোনো এক স্থানে হামলা করার ‘প্রস্তুতি নিচ্ছে’ খবর পেয়ে গভীর রাতে জামতলি গ্রামের লোহার ব্রিজের নিচে অবস্থান নেয় পুলিশ। সাড়ে ৩টার দিকে ‘তিন-চারজন জেএমবি সদস্য’ ওই পথ দিয়ে যাওয়ার সময় পুলিশ টর্চ লাইট জ্বেলে তাদের থামার সংকেত দেয়। কাউছার ও তার সহযোগীরা পুলিশের সংকেতে না থেমে কয়েকটি হাতবোমা বিস্ফোরণ ঘটায় এবং গুলি ছুড়তে ছুড়তে পালানোর চেষ্টা করে। সে সময় আত্মরক্ষার জন্য পুলিশও পাল্টা গুলি চালায়।

Manual4 Ad Code

গোলাগুলির পর এক পর্যায়ে রাস্তার পাশ থেকে কাউছারকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে বলে গাজিউর রহমান জানান।

তিনি বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তুল, দুটি গুলি, পাঁচটি হাতবোমা, দুটি ছোরা ও একটি চাপাতি উদ্ধার করেছে।

সিনিয়র সহকারী পুলিশ সুপার বলেন, কাউছার নিজে শিয়া মসজিদের হামলায় অংশ নিয়েছিল। এর আগে গ্রেপ্তার একজন জবানবন্দিতে কাউছারের নাম বলার পর থেকে তাকে খোঁজা হচ্ছিল।

Manual5 Ad Code

২০১৫ সালের ২৬ নভেম্বরে শিবগঞ্জের হরিপুরে আল মস্তেফা শিয়া মসজিদে মাগরিবের নামাজের সময় ওই হামলা হয়। নামাজরতরা যখন সিজদায়, তখন তিন যুবক গুলি চালিয়ে পালিয়ে যায়।

ওই ঘটনায় মসজিদের মোয়াজ্জিন মোয়াজ্জেম হোসেন নিহত হন। আহত হন ইমাম শাহিনুর রহমান এবং তাহের মিস্ত্রি ও আফতাব আলী নামে স্থানীয় দুই বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ওই হামলায় সরাসরি অংশ নিয়েছিল তিনজন। সাম্প্রতিক সময়ের আরও অনেক হত্যা-হামলার মত শিয়া মসজিদের ঘটনার পরও মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী আইএস এর দায় স্বীকারের খবর আসে।

মসজিদের কোষাধ্যক্ষ সোনা মিয়া ওই ঘটনায় শিবগঞ্জ থানায় যে মামলা করেন, তাতে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করা হয়।

ঘটনার পরপরই পুলিশ জেএমবির গায়েরে এহসার সদস্য আনোয়ার হোসেন, মাদ্রাসা ছাত্র জুয়েল মিয়া ও একটি কওমী মাদ্রাসার পরিচালক শামসুল আলমকে গ্রেপ্তার করে। তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করা হয়।

তবে এরপর গত কয়েক মাসে তদন্তে অগ্রগতির তেমন কোনো তথ্য পুলিশ দিতে পারেনি।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code