ইফতারে কি খাবেন?

প্রকাশিত: ২:৫৫ পূর্বাহ্ণ, জুন ১৩, ২০১৬

ইফতারে কি খাবেন?

Manual1 Ad Code

download (8)স্বাস্থ্য ডেস্ক : সারাদিন রোজা রেখে ইফতারের পর অনেকেরই শরীর কেমন ভার ভার লাগে। পেটে অস্বস্তি হয়। ভাবুনতো ইফতারে নিজেরই কিছু খাওয়ার ভুলের জন্য এমনটা হচ্ছে না তো? জেনে নিন সুস্থ থাকতে রোজা ভাঙার পর ইফতারে কী কী নিয়ম মেনে চলবেন।

১। রোজা ভেঙেই খেজুর, ফিগ জাতীয় ফল ও বাদাম খান। এতে ফ্রুক্টোজের পরিমাণ প্রচুর।

২। স্যুপ বা পোরিজের সঙ্গে খেজুর, দুধ ও চা ইফতারের আদর্শ খাবার। এতে পেটও ভরবে, ডিনারের জন্য শরীরকে তৈরি রাখবে।

Manual7 Ad Code

৩। রোজা ভেঙেই এক গাদা মিষ্টি কিংবা শরবত খেয়ে নেবেন না। এতে শরীর খারাপ হবে।

৪। খাবারের সঙ্গে কখনই ফল খাবেন না। ফল খেয়ে রোজা ভেঙে একটু পর খাবার খান। এক সঙ্গে খেলে হজমের সমস্যা হতে পারে।

৫। যদি বাদাম খান, সঙ্গে চিজ খাবেন না। শরীর এক বারে এক ধরনের কনসেট্রেটেড প্রোটিন হজম করতে পারে। দুটো একসঙ্গে হলে হজমে সমস্যা হতে পারে।

৬। মাংস খেলে চিংড়ি বা কোনও রকম সামুদ্রিক মাছ এড়িয়ে চলুন। সারা দিন উপোসের পর বেশি প্রোটিন হজমের গণ্ডগোল ঘটাবে।

৭। দুগ্ধজাত খাবার ও সাইট্রাস ফল কখনোই একসঙ্গে খাবেন না। ফলের অ্যাসিডে দুধ ছানা কেটে গিয়ে পেটের ভয়ঙ্কর গোলমাল ঘটাতে পারে।

Manual6 Ad Code

৮। যতই পিপাসা পাক, উপোস ভেঙেই প্রচুর পানি খাবেন না। এতে পেট ব্যথা হবে ও ক্লান্ত হয়ে পড়বেন।

৯। যতই খিদে পাক ইফতারে কখনোই বেশি খেতে যাবেন না। অল্প করে খেয়ে রোজা ভাঙুন। দুইঘণ্টা পর রাতের খাবার খেয়ে নিন।

Manual4 Ad Code

১০। যদি রাতের খাবার খেতে না চান, তাহলে ইফতার করেই ঘুমোতে চলে যাবেন না। একটু হেঁটে আসুন। পরিবারের সঙ্গে গল্প করে কিছুটা সময় কাটান।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code