মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা যাত্রী নিহত

প্রকাশিত: ২:৩৩ অপরাহ্ণ, জুন ১৩, ২০১৬

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা যাত্রী নিহত

Manual6 Ad Code

imagesসুরমা মেইল নিউজ : মৌলভীবাজার সদর উপজেলার খালিশপুর এলাকায় ট্রাকের ধাক্কায় ফয়জুর রহমান (৬০) নামে সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশাচালক আব্দুল কালাম (৩৩)।

Manual3 Ad Code

রবিবার রাতে শহরের রাজা মিয়া সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। মৌলভীবাজার মডেল থানার এসআই লাইলাতুন নাহার বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় ট্রাক ও অটোরিকশা আটক করা হয়েছে।

Manual7 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, খালিশপুর এলাকার রাজা মিয়া সেন্টারের সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধান লোড করা হচ্ছিল। এ সময় একটি অটোরিকশা এসে ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশায় থাকা যাত্রী ফয়জুর রহমানের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদেন্তর জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code