স্ত্রী হত্যার দায়ে ঘাতক স্বামীর মৃত্যুদণ্ড

প্রকাশিত: ৪:১১ অপরাহ্ণ, জুন ১৩, ২০১৬

স্ত্রী হত্যার দায়ে ঘাতক স্বামীর মৃত্যুদণ্ড

Manual6 Ad Code

images (6)সুরমা মেইল নিউজ : পঞ্চগড়ে স্ত্রী সোনালী রানী শম্পাকে (২৪) হত্যার দায়ে স্বামী নিমাই চন্দ্র বর্ম্মনকে (৩১) মৃত্যুদণ্দাদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। সোমবার জেলা ও দায়রা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম এ নূর এ রায় দেন।

Manual5 Ad Code

আদালত সূত্রে জানা গেছে, জেলার দেবীগঞ্জ উপজেলার সোনাহার গ্রামের করুনা কান্ত রায়ের মেয়ে সোনালী রানী শম্পার সঙ্গে ২০০৮ সালের ১৩ আগস্ট আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের বারো আউলিয়া গ্রামের অনিল চন্দ্র রায়ের ছেলে নিমাই চন্দ্র রায়ের বিয়ে হয়। বিয়ের পর যৌতুকের দাবিতে শম্পাকে নির্যাতন করে আসছিলেন বর্ম্মন।

Manual7 Ad Code

এরই ধারাবাহিকতায় ২০১২ সালের ১২ নভেম্বর তাকে নির্যাতনের একপর্যায়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে লাশের গলায় রশি পেঁচিয়ে একটি আম গাছে ঝুলিয়ে রাখা হয়।

Manual7 Ad Code

এ ঘটনায় ১৩ নভেম্বর শম্পার বাবা করুনা কান্ত রায় বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে স্বামী-শ্বশুর-শ্বাশুড়িসহ ছয়জনের নামে মামলা করেন।

Manual6 Ad Code

মামলার তদন্তকারী কর্মকর্তা দিলীপ কুমার রায়  ২০১৩ সালের ২৫ মার্চ নিমাই চন্দ্র রায়সহ চারজনের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত ৯ জনের সাক্ষ্যগ্রহণ করে।

রাষ্ট্রপক্ষে আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আমিনুর রহমান ও অ্যাডভোকেট নজরুল ইসলাম এবং আসামি পক্ষে অ্যাডভোকেট ওয়াহেদুজ্জামান সুজা ও অ্যাডভোকেট বলরাম গুহ ঠাকুরতা মামলাটি পরিচালনা করেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code