হবিগঞ্জে দু’গ্রামবাসীর সংঘর্ষ : নারীসহ অর্ধশতাধিক আহত

প্রকাশিত: ৫:০০ পূর্বাহ্ণ, জুন ১৪, ২০১৬

হবিগঞ্জে দু’গ্রামবাসীর সংঘর্ষ : নারীসহ অর্ধশতাধিক আহত

Manual5 Ad Code

download (3)সুরমা মেইল নিউজ : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের রেলস্টেশন এলাকায় তুচ্ছ বিষয় নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ প্রায় অর্ধশতাধিক গ্রামবাসী আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় ১৫ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে- নজির (২০), সুরুজ (৩৫), আয়াত (২২), মর্তুজ (৬০), শাহিন (২৮), বাছির (২৫), হেলাল (২৫), সিজিল (১৮), মতিন(৫০), আলফু (৩৫), হাফিজুল (৫০), সিরাজ (৩০), কামাল (২৫), কবির (৫০), বশির (৩০), শাহজাহান (২৫), গুলিবিদ্ধ ঠাণ্ডা মিয়া (৫০) ও আব্দুল গণিসহ (৪৫) অন্তত ৩০ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, রোববার (১২ জুন) রাতে কয়েকজন শ্রমিক কাজ শেষে কান্দিগাঁও গ্রামে তাদের বাড়ি ফিরছিলেন। শ্রমিকরা অলিপুর থেকে স্থানীয় বাছিরগঞ্জ বাজারে যাওয়ার উদ্দেশে একটি ব্যাটারি চালিত অটোরিকশায় (টমটম) ওঠেন। কিন্তু সুরাবই গ্রামের বাসিন্দা অটোরিকশা চালক বাছিরগঞ্জ বাজারে না গিয়ে শ্রমিকদের সুরাবই বাজারে নামিয়ে দেন। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। সোমবার (১৩ জুন) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত থেমে থেমে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

Manual1 Ad Code

এরই জের ধরে সোমবার উভয়পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় ৩ ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষ লাঠিসোটাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ব্যবহার করে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানা ও হবিগঞ্জ রিজার্ভ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৩১ রাউন্ড টিয়ারসেল ও ১৯৯ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Manual4 Ad Code

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান-  খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ও হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।ফের সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code