সিলেট ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ণ, জুন ১৪, ২০১৬
সুরমা মেইল নিউজ : রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় অভিযান চালিয়ে আনসারুল্লা বাংলা টিমের দুই সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। আজ মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া সেন্টারের উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান।
তিনি জানান, সোমবার মধ্যরাতে তাদের আটক করা হয়। এ সময় আটকদের কাছ থেকে বিভিন্ন ধরণের জিহাদী বই, চাপাতিসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে ডিএমপি মিডিয়া সেন্টারে বেলা ১১টায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
Design and developed by ওয়েব হোম বিডি