সিলেট ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩২ পূর্বাহ্ণ, জুন ১৬, ২০১৬
সুরমা মেইল নিউজ : রাজধানীর হাজারীবাগের ঝাউচর এলাকায় ছুরিকাঘাতে আহত মো. রাসেল (২৫) নামে এক যুবক ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন। বুধবার দিবাগত রাত ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এর আগে রাত ১০টার দিকে পূর্বশত্রুতার জের ধরে স্থানীয় মুন্সি স্বপন নামে এক ব্যক্তি রাসেলকে বুকে ও দুই পায়ে ছুরিকাঘাত করে। পরে আরিফ নামে আরেকজন তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাসেল হাজারীবাগের কালীনগর এলাকায় থাকতেন। পেশায় বাসচালকের হেলপার। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
Design and developed by ওয়েব হোম বিডি