নবীগঞ্জের ২১ সড়ক সংস্কার প্রকল্প অনুমোদন

প্রকাশিত: ৪:২১ অপরাহ্ণ, জুন ২০, ২০১৬

নবীগঞ্জের ২১ সড়ক সংস্কার প্রকল্প অনুমোদন

Manual2 Ad Code

file (2)

সুরমা মেইল নিউজ : হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) নির্বাচনী এলাকার ১৬ ইউনিয়নে গ্রামীণ অবকাঠামোর উন্নয়নে সংরক্ষিত সংসদ সদস্য অ্যাডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর প্রচেষ্টায় ২১টি সড়ক সংস্কার প্রকল্প অনুমোদন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়তায় একনেকে সড়ক সংস্কার প্রকল্প অনুমোদন হয়।

Manual3 Ad Code

সড়কগুলো হচ্ছে-বাহুবল উপজেলার স্নানঘাট থেকে রইছগঞ্জ বাজার, বাহুবল ইউপি অফিস থেকে রতনপুর বাজার, লস্করপুর রেলওয়ে থেকে একডালা রোড, বিশ্ব রোডের প্রশাখা হাফিজপুর দ্বিমুড়া ভায়া দেওলিয়াঘাট, নবীগঞ্জ বাজার থেকে রতনপুর ভায়া নাছিমপুর, বাহুবলের ভানুদেব হতে কালাবাবু, মিরপুর ধোলাইখাল সড়ক থেকে চন্দ্রাছড়ি মাজার, খাগাউড়া আলগাহাটি, কামারগাঁও দৌলতপুর থেকে হোসেনপুর, রুস্তমপুর হতে ধর্মনগর, নবীগঞ্জের রুদ্র চাঁদপুর হতে কায়স্থগ্রাম, রমজানপুর প্ররাতপুর বালি সড়ক, ইনাতগঞ্জ কাজির বাজার, কাদিরগঞ্জ সড়ক, স্বস্তিপুর-লালাপুর, হোসেনপুর- নিধনপুর রোড, নবীগঞ্জ-হবিগঞ্জ-সিদ্দিকপুর পুঁটিজুরী স্কুল সড়ক এবং বড়গাঁও দক্ষিণ টিলা, ইমাম টিলার পুরাতন সড়ক পর্যন্ত সংস্কার প্রকল্প বাস্তবায়নের প্রস্তাবনা অনুমোদন হয়।

Manual1 Ad Code

‘সিলেট বিভাগ গ্রামীণ একসেস সড়ক উন্নয়ন’ প্রকল্পের আওতায় ইসলামী উন্নয়ন ব্যাংক (আইডিবি) অর্থায়নে এসব রাস্তার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের কথা নিশ্চিত করেন প্রকল্প পরিচালক আলী হোসেন চৌধুরী।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code