আজকের রাশিফল

প্রকাশিত: ৫:১৫ পূর্বাহ্ণ, জুন ২১, ২০১৬

আজকের রাশিফল

Manual2 Ad Code

images

লাইফস্টাইল ডেস্ক : মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। পাওনা আদায় হবে। প্রেমবিষয়ক জটিলতার অবসান হতে পারে। যাবতীয় কেনাকাটা শুভ।

বৃষ (২১ এপ্রিল-২১ মে): ফাটকা ব্যবসায়ে লাভের মুখ দেখতে পারেন। পেশাজীবীদের কারও কারও পসার বৃদ্ধি পেতে পারে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। তীর্থ ভ্রমণ শুভ।

Manual1 Ad Code

মিথুন (২২ মে-২১ জুন: ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। সন্তানসন্ততির কৃতিত্বে আপনার সামাজিক মর্যাদা বৃদ্ধি পেতে পারে। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হতে পারেন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।

Manual2 Ad Code

কর্কট (২২ জুন-২২ জুলাই): দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন।

Manual3 Ad Code

সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): বিদেশযাত্রার ক্ষেত্রে হাতছাড়া হয়ে যাওয়া সুযোগ ফিরে আসতে পারে। ফেসবুকে কারও সঙ্গে প্রেমের সূচনা হতে পারে। দূরের যাত্রা শুভ। কোনো বন্ধুর মাধ্যমে উপকৃত হতে পারেন।

কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): ব্যবসায়ে ঝুঁকি গ্রহণ করে লাভবান হতে পারেন। পরিবারের কেউ আপনার বিরুদ্ধাচরণ করতে পারে। যাবতীয় কেনাকাটা শুভ। কর্মস্থলে পদস্থ ব্যক্তিদের আনুকূল্য পাবেন। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।

Manual8 Ad Code

তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): কর্মস্থলে আজ আপনার কাজের যথাযথ মূল্যায়ন হতে পারে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি বিশেষ শুভ। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে। রাজনৈতিক তৎপরতা শুভ।

বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): আজ হঠাৎ করেই হাতে টাকাপয়সা চলে আসতে পারে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। আজ কারও কারও মনে প্রেমের ছোঁয়া লাগতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পেতে পারেন। দূরের যাত্রা শুভ।

ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। জমিজমাসংক্রান্ত পারিবারিক বিরোধের নিষ্পত্তি হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।

মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): চাকরিতে কারও কারও আটকে থাকা পদোন্নতির বিষয়ে নিষ্পত্তি হতে পারে। প্রেমের ব্যাপারে কেউ আপনার মনের দরজায় আজ কড়া নাড়তে পারে। আর্থিক লেনদেন শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন।

কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): কর্মস্থলে আগের জমে থাকা কাজগুলো আজ সুষ্ঠুভাবে সম্পাদিত হতে পারে। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): বিদেশযাত্রার ক্ষেত্রে বিরাজমান জটিলতা দূর হতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code