মৌলভীবাজারে যুবকের লাশ উদ্ধার

প্রকাশিত: ৪:১৩ অপরাহ্ণ, জুন ২১, ২০১৬

মৌলভীবাজারে যুবকের লাশ উদ্ধার

Manual2 Ad Code

download

Manual4 Ad Code

সুরমা মেইল নিউজ :  মৌলভীবাজার বণবিথী এলাকা থেকে রাজিব আহমদ (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুন) ভোরে মরদেহটি উদ্ধার করা হয়। রাজিব আহমদ শহরের বণবিথী এলাকার আবুল কালামের ছেলে।

Manual6 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়- ভোরে নিজের ঘরে রাজিবের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পরিবারের লোকজন থানায় খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়। মৌলভীবাজার মডেল থানার এসআই পরিমল চন্দ দেব জানান, রাজিব আহমদ দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code