টহল জোরদার : কমলগঞ্জে হচ্ছে বিজিবির নতুন ৭ সীমান্তফাঁড়ি

প্রকাশিত: ৬:২০ অপরাহ্ণ, জুন ২৩, ২০১৬

টহল জোরদার : কমলগঞ্জে হচ্ছে বিজিবির নতুন ৭ সীমান্তফাঁড়ি

Manual7 Ad Code

file (1)

Manual1 Ad Code

সুরমা মেইল নিউজ : মৌলভীবাজার সীমান্তে টহল জোরদারকরণ ও সহজতর করার লক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় নতুন করে সাতটি সীমান্ত ফাঁড়ি নির্মাণ করছে।

Manual4 Ad Code

ইসলামপুর, মাধবপুর, আদমপুর ও শমশেরনগর ইউনিয়নের ভারতের ত্রিপুরা সীমান্ত এলাকায় এ সাতটি সীমান্ত ফাঁড়ি স্থাপন হবে।

Manual5 Ad Code

শ্রীমঙ্গলস্থ বিজিবি ৪৬ নম্বর ব্যাটেলিয়নের মেজর মাহমুদ হাসান (২য় কর্মকর্তা) জানান, বিজিবির একটি ফাঁড়ির বিপরীতে বিএসএফের কমপক্ষে তিনটি করে ফাঁড়ি রয়েছে। সীমান্ত এলাকায় বিজিবির সদস্যরা সহজভাবে পাহারা জোরদার করার জন্যই কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের মখাবিল, চাম্পা পাড়া, তৈলং পাড়া, বাঘাছড়া, আদমপুর ইউনিয়নের কেলাঞ্জি পুরান পুঞ্জি, মাধবপুরের মত্রেবল (ধলই) ও শমশেরনগরের বাঘিছড়ায় এসব সীমান্ত ফাঁড়ি স্থাপন করা হবে।

নতুন ৭টি সীমান্ত ফাঁড়ির মধ্যে বনবিভাগের সম্পত্তিতে ৪টি ও চা বাগানের সম্পতিতে ৩টি সীমান্ত ফাঁড়ি নির্মিত হবে।

বিজিবি সূত্র জানায়, সীমান্তবর্তী এলাকায় অব্যাহত নজরদারীর পাশাপাশি দুর্গম ও অরক্ষিত এলাকায় নজরদারী ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় সারাদেশে সীমান্ত এলাকায় বেশ কয়েকটি বিওপি (ফাঁড়ি) গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে।

Manual7 Ad Code

কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রফিকুল আলম জানান, বিজিবির নতুন সীমান্ত ফাঁড়ির জন্য ভূমি বন্দোবস্তের কাজ চলছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code