আজমিরীগঞ্জে নৌকা ডুবিতে শিশু নিখোঁজ

প্রকাশিত: ৩:১৫ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০১৬

আজমিরীগঞ্জে নৌকা ডুবিতে শিশু নিখোঁজ

Manual3 Ad Code

imagesসুরমা মেইল নিউজ : হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জের হাওরে নৌকা ডুবিতে এক শিশু নিখোঁজ রয়েছে। লোকজন শত চেষ্টা করে এখনও তার খোঁজ পায়নি শিশুর স্বজনরা।

Manual5 Ad Code

জানাযায়, আজমিরীগঞ্জ সদর ইউনিয়নের নয়ানগর গ্রামের বাসিন্দা জমির আলীর শিশুপুত্র রমজান মিয়া (১০) সহ একই গ্রামের ৬ কিশোর ও যুবক রবিবার (১৭ জুলাই)  বিকাল সাড়ে ৫টায় একটি ডিঙি নৌকা নিয়ে পার্শ্ববর্তী ঘাঘানির হাওরে মাছ ধরতে যায়।

Manual4 Ad Code

প্রায় আধ ঘন্টা পর বিকাল ৬টায় দক্ষিণ-পূর্ব দিক থেকে ঝড়ো হাওয়া শুরু হলে, উত্তাল তরঙ্গে পড়ে ডিঙি নৌকাটি হাওরের পানিতে ডুবে যায়। সাথে থাকা অন্যরা সাঁতরিয়ে তীরে উঠতে সক্ষম হলেও, শিশু রমজান হাওরের পানিতে তলিয়ে যায়।

পরে স্বজনরা খবর পেয়ে মাছ ধরার জাল নিয়ে অনেক খোঁজাখোঁজি করলেও রাত পর্যন্ত তার কোন হদিস পাওয়া যায়নি।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code