সিলেট ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১৯ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০১৬
সুরমা মেইল নিউজ : জঙ্গি শফিউলকে আশ্রয়দানকারী বাড়ির মালিক মো. আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শুক্রবার গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
র্যাব সদর দপ্তর থেকে জানানো হয়, গতকাল রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পান্থাপাড়া এলাকা থেকে আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করে র্যাব-১৩ এর একটি দল।
র্যাবের পাঠানো বার্তায় জানানো হয়, উত্তরবঙ্গে চাঞ্চল্যকর চারটি হত্যার সঙ্গে জড়িত জেএমবি শফিউল ওরফে আবু মুকাতিল। তাঁকে ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত আশ্রয় দেন আনোয়ার।
কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠের হামলার ঘটনায় আটক হন শফিউল ইসলাম। সন্দেহভাজন জঙ্গি শফিউল (২০) পঞ্চগড়ের দেবীগঞ্জের গৌড়ীয় মঠের অধ্যক্ষ যজ্ঞেশ্বর রায় হত্যায় সরাসরি জড়িত। এ মামলায় আদালতে দেওয়া অভিযোগপত্রে শফিউলের নাম উল্লেখ রয়েছে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি