সিলেট ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩০ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০১৬
সুরমা মেইল নিউজ : সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের ইয়াকুব উল্ল্যাহ পাবকিল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল আহমদ বিল্লালকে অনিয়ম, দুর্নীতির মামলায় জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছেন আদালত।
রোববার (২৪ জুলাই) দুপুর ২টায় সুনামগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (প্রথম) আদালতে বিচারক মো. শহিদুল আমীনের আদালতে আসামি বেলাল আহমদ বিল্লাল উপস্থিত হয়ে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ বিচারক তার জামিন না মজ্ঞুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন।
উল্লেখ্য, গত ১৭ জানুয়ারি এ প্রতিষ্ঠানের উন্নয়নমূলক তহবিলের ১০ লাখ টাকা আত্মসাধ করায় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিবাদি করে প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সাবেক অভিভাবক সদস্য নুরুজ আলী বাদি হয়ে আমল গ্রহনকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সদর জোনে একটি মামলা দায়ের করা হয়। যার মামলা নং-২২৯/১৬ ইং।
এই র্দূনীতির ঘটনায় স্কুলের ম্যানেজিং কমিটি তাকে সাময়িকভাবে প্রধান শিক্ষকের পদ থেকে বরখাস্থ করা হয়। দীর্ঘদিন মামলাটি পর্যালোচনা শেষে সদর থানা পুলিশ ঘটনার সত্যতা প্রমানিক হলে আদালতে চার্জশীট প্রদান করে।
Design and developed by ওয়েব হোম বিডি