দারুল ইহসান বিশ্ববিদ্যালয় বন্ধের নির্দেশ

প্রকাশিত: ৫:০০ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০১৬

দারুল ইহসান বিশ্ববিদ্যালয় বন্ধের নির্দেশ

Manual6 Ad Code

1469527619

Manual3 Ad Code

সুরমা মেইল ডেস্ক : চার ভাগে বিভক্ত দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় দারুল ইহসানের সব কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে সরকার। একই সঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর সব শাখা ক্যাম্পাস (আউটার) বন্ধ ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে মঙ্গলবার নোটিশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

Manual8 Ad Code

শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) মো. হেলালউদ্দিন এ তথ্য জানিয়ে বলেন, উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী এ সিদ্ধান্ত নেয়া হয়। এর ফলে এখন দারুল ইহসান নামে কোনো বিশ্ববিদ্যালয় থাকবে না।

এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে দারুল ইহসানের নানা অনিয়ম তদন্ত করতে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করা হয়েছিল। তদন্ত কমিশন সনদ বাতিলের সুপারিশ করেছিল। কিন্তু মামলার কারণে শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেনি।

Manual1 Ad Code

অভিযোগ আছে, এই বিশ্ববিদ্যালয় চার ভাগে বিভক্ত হয়ে সারা দেশে অসংখ্য শাখা ক্যাম্পাস খুলে শিক্ষার নামে সনদ-বাণিজ্য করছিল।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code