হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১৫

প্রকাশিত: ২:০০ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০১৬

হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১৫

Manual3 Ad Code

images

Manual4 Ad Code

সুরমা মেইল নিউজ : হবিগঞ্জ সদর উপজেলায় দুই শিশুর ঝগড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ১৫ জন আহত হয়েছে। বুধবার সকালে উপজেলার আনোয়ারপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে সাতজনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

Manual5 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকালে আনোয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণির ছাত্রী বিলকিসের সঙ্গে তৃতীয় শ্রেণির ছাত্র মারুফের ঝগড়া হয়। বিলকিস আনোয়ারপুর গ্রামের বাচ্চু মিয়ার মেয়ে ও মারুফ একই গ্রামের নাছির মিয়ার ছেলে। দুই শিশুর ঝগড়ার বিষয়টি তাদের অভিভাবকরা জানলে এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে উভয় পক্ষের ১৫ জন আহত হয়। খবর পেয়ে স্থানীয় মুরব্বিরা পরিস্থিতি শান্ত করেন। আহতদের মধ্যে ময়না মিয়া, শাবানা বেগম, জয়ফুল বেগম, শুকুর মিয়া, আল-আমিন, হাসেনা বেগম ও আশিক মিয়াকে উল্লিখিত হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

Manual3 Ad Code

সদর থানার ওসি মো. ইয়াছিন জানান, বিষয়টি স্থানীয়ভাবে নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code