কিবরিয়া হত্যা : আসামী অনুপস্থিত, পিছিয়ে সাক্ষ্য গ্রহণ

প্রকাশিত: ৭:৫৪ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০১৬

কিবরিয়া হত্যা : আসামী অনুপস্থিত, পিছিয়ে সাক্ষ্য গ্রহণ

Manual6 Ad Code

images (1)

স্টাফ রিপোর্টার : আসামীদের অনুপস্থিতির কারণে পিছিয়েছে সাবেক অর্থমন্ত্রী এএমএস কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ। বুধবার সিলেট দ্রুত বিচার ট্রাইবুনালে মামলার নির্ধারিত তারিখ থাকলেও হাজির হননি কোন আসামী।  ফলে সাক্ষীরা উপস্থিত থাকলেও আদালতের বিচারক মকুবল আহসান সাক্ষ্যগ্রহণ না করে আগামী ১৭ ও ১৮ আগস্ট সাক্ষ্যগ্রহণের নতুন দিন ধার্য করেন।

Manual6 Ad Code

সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইবুনালের পিপি অ্যাডভোকেট কিশোর কুমার কর এ তথ্য নিশ্চিত করে জানান, সাক্ষী আজিজুর রহমান লেচু আদালতে উপস্থিত ছিলেন। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে সকল আসামি হাজির না হওয়ায় সাক্ষ্যগ্রহণ হয়নি।

এর আগে গত ৪ আগস্ট আসামিদের উপস্থিতিতে গ্রেনেড হামলায় নিহত আওয়ামী লীগ নেতা সিদ্দিক আলীর ছেলে কুদ্দুস মিয়া ও অপর আওয়ামী লীগ নেতা আবদুর রহিমের মেয়ে ফাতেমা আক্তার চম্পা সাক্ষ্য দেন। আলোচিত এই মামলায় এ পর্যন্ত ১৭১ জন সাক্ষীর মধ্যে ৩১ জনের সাক্ষগ্রহণ করা হয়েছে।

Manual8 Ad Code

উল্লেখ্য, ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদরের বৈদ্যের বাজারে এক জনসভায় গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া। হামলায় নিহত হন কিবরিয়ার ভাতিজা শাহ মনজুরুল হুদা, আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম, আবুল হোসেন ও সিদ্দিক আলী। এ ঘটনায় হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক আবদুল মজিদ খান হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করেন। সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে কিবরিয়া হত্যা মামলার বিচার কার্যক্রম চলছে।

Manual2 Ad Code

এ ঘটনায় হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক আবদুল মজিদ খান হত্যা ও বিস্ফোরক আইনে দু’টি মামলা করেন। হত্যা মামলা সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে এবং বিস্ফোরক মামলা হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে বিচারাধীন আছে।

কিবরিয়া হত্যা মামলার ৩২ আসামির মধ্যে ৮ জন জামিনে, ১৪ জন কারাগারে ও ১০ জন পলাতক রয়েছেন।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code