ঢাকার সঙ্গে সিলেটের রেল যোগা​যোগ বন্ধ

প্রকাশিত: ২:২০ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০১৬

ঢাকার সঙ্গে সিলেটের রেল যোগা​যোগ বন্ধ

Manual3 Ad Code
download (1)

ফাইল ফটো

Manual5 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপর পৌনে ১২টায় এ ঘটনা ঘটে।

Manual5 Ad Code

শায়েস্তাগঞ্জ রেলজংশন মাস্টার মোফাজ্জাল হক সংবাদ মাধ্যমকে জানান, আখাউড়া থেকে সিলেটগামী মালবাহী একটি ট্রেন শায়েস্তাগঞ্জ সিনেমাহল এলাকায় আসার পর ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়।

এ ঘটনায় দুপুর ১২টা থেকে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। লাইনচ্যুত বগি উদ্ধারে আখাউড়া জংশন থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে বলে জানান তিনি।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code