জেএমবির নারী শাখার প্রশিক্ষকসহ আটক ৫

প্রকাশিত: ২:৩০ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০১৬

জেএমবির নারী শাখার প্রশিক্ষকসহ আটক ৫

Manual8 Ad Code

download (2)

Manual7 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির নারী শাখার প্রশিক্ষকসহ পাঁচজনকে আটকে করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব)।

Manual8 Ad Code

টঙ্গি ও গাজীপুর থেকে তাদের আটক করা হয় বলে বুধবার র‍্যাব একটি এসএমএসে জানিয়েছে। তাদের কাছ থেকে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলেও জানানো হয়।

Manual2 Ad Code

র‍্যাব জানিয়েছে, আটককৃতদের মধ্যে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) নারী শাখার প্রশিক্ষক রাশেদুজ্জামান রোজ রয়েছেন। তিনি দলটির দক্ষিণাঞ্চলের ভারপ্রাপ্ত আমির বলেও জানিয়েছে র‍্যাব।

বুধবার আরো পরের দিকে বিস্তারিত জানানো হবে বলে র‍্যাবের কর্মকর্তারা জানিয়েছেন। গত সপ্তাহেই আগে জেএমবির চারজন নারী জঙ্গি সদস্যকে গ্রেফতার করে র‍্যাব, যারা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

র‍্যাব জানিয়েছিল, ওই চারজনকে গাজীপুরের সাইনবোর্ড, মগবাজার ও মিরপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- জেএমবির নেত্রী আকলিমা রহমান, ঐশী, মৌ ও মেঘলা।

এর আগে সিরাজগঞ্জ থেকে জেএমবি-র ৪ জন নারী সদস্যকে আটক করার কথা জানিয়েছিল গোয়েন্দা পুলিশ।-বিবিসি

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code