মীর কাসেমের রিভিউ শুনানি ৪ দিনের জন্য মুলতবি

প্রকাশিত: ২:৩৫ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০১৬

মীর কাসেমের রিভিউ শুনানি ৪ দিনের জন্য মুলতবি

Manual5 Ad Code

1469421009

সুরমা মেইল ডেস্ক :: একাত্তরে কিশোর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন হত্যার অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আলবদর বাহিনীর তৃতীয় শীর্ষনেতা মীর কাসেম আলীর রিভিউ আবেদনের শুনানি আগামি রোববার (২৮ আগস্ট) পর্যন্ত মুলতবি করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সাথে আসামিপক্ষের সময়ের আবেদনটি খারিজ করে দিয়েছেন আদালত।

বুধবার সকালে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। বেঞ্চের অন্য বিচারপতিরা হলেন- বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও মোহাম্মদ বজলুর রহমান।

আদালতে মীর কাসেমের পক্ষে এডভোকেট খন্দকার মাহবুব হোসেন, এসএম শাহজাহান এবং রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানি করেন।

Manual4 Ad Code

আজ পৌনে দশটায় রিভিউ শুনানি শুরু হয়। প্রথমে রিভিউ আবেদনের পক্ষে শুনানি করেন মীর কাসেম আলীর প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। কিছুক্ষণ পরেই শুনানি মুলতবি করেন সর্বোচ্চ আদালত। রোববার (২৮ আগস্ট) শুধু ১১ নম্বর অভিযোগের ওপর শুনানি অনুষ্ঠিত হবে।

Manual7 Ad Code

গত ২১ জুন আসামিপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে মীর কাসেমের রিভিউ আবেদন শুনানির জন্য ২৫ জুলাই দিন ধার্য করেন আপিল বিভাগ। পরে আসামিপক্ষের আরেক আবেদনের প্রেক্ষিতে ২৪ আগস্ট শুনানির জন্য ফের দিন ধার্য করেন। গত ১৯ জুন ফাঁসির দণ্ড থেকে খালাস চেয়ে রিভিউ আবেদন দাখিল করেন মীর কাসেম আলী।

মৃত্যুদণ্ড বহাল রেখে আপিলের পূর্ণাঙ্গ রায় ৬ জুন প্রকাশের পর তা পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে ১৯ জুন আবেদন করেন মীর কাসেম। রিভিউ আবেদন শুনানির দিন ধার্যের জন্য আবেদন করে রাষ্ট্রপক্ষ।

এ আবেদনের পরিপ্রেক্ষিতে ২১ জুন চেম্বার বিচারপতি বিষয়টি ২৫ জুলাই নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠায়। এর ধারাবাহিকতায় দৈনন্দিন কার্যতালিকায় মামলাটি আসে।

জামায়াতের অর্থ জোগানদাতা হিসেবে পরিচিত মীর কাসেমের এটাই আইনি লড়াইয়ের শেষ সুযোগ। এই আবেদন নাকচ হলে ফাঁসি এড়াতে তিনি শুধু রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইতে পারবেন। তিনি তা না চাইলে কিংবা আবেদন করে প্রত্যাখ্যাত হলে মৃত্যুদণ্ড কার্যকরে আর কোনো বাধা থাকবে না।৬৩ বছর বয়সী মীর কাসেম বর্তমানে কাশিমপুর কারাগারে রয়েছেন।

২০১৪ সালের ২ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে মীর কাসেমকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এরপর গত ৮ মার্চ আপিলের রায়ে ওই সাজাই বহাল থাকে। আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর ১৫ দিনের মধ্যে ১৯ জুন তা পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করেন মীর কাসেম।

দণ্ড মওকুফ চেয়ে ৮৬ পৃষ্ঠার রিভিউ আবেদনে ১৪টি যুক্তি তুলে ধরেছেন মীর কাসেম। রিভিউ দায়েরর পর তার প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেছেন, এতে ‘ন্যায়বিচার’ পাবেন বলে তারা ‘প্রত্যাশা’ করছেন।

Manual4 Ad Code

অন্যদিকে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম অতীত অভিজ্ঞতার কথা জানিয়ে বলেছেন, ফৌজদারি মামলায় পুনর্বিবেচনায় রায় বদলের খুবই ‘খুবই সীমিত’।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code