বিচারপতির স্ত্রীর কাছে ঘুষ দাবী: এএসআইকে গ্রেপ্তারের নির্দেশ

প্রকাশিত: ৩:২২ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০১৬

বিচারপতির স্ত্রীর কাছে ঘুষ দাবী: এএসআইকে গ্রেপ্তারের নির্দেশ

Manual2 Ad Code

images

Manual1 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: আদালতের এক বিচারপতির স্ত্রীর কাছে তাঁদের দুই সন্তানের পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য ঘুষ দাবি করায় সালাম নামে পুলিশের বিশেষ শাখার এক এএসআইকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

Manual7 Ad Code

আজ বুধবার বিচারপতি কাজী রেজা-উল হকের একক হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেন। পরে তাকে পুলিশে সোপর্দ করে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র সচিব ও পুলিশের আইজিকে নির্দেশ দেন আদালত।

আদালত সূ্ত্রে জানা গেছে, হাইকোর্টের বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের দুই মেয়ের পাসপোর্ট করার জন্য পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজনে ওই এএসআই তার বাসায় যান। এ প্রতিবেদন দিতে বিচারপতির স্ত্রীর কাছে দুই হাজার টাকা উৎকোচ দাবি করেন তিনি।

Manual2 Ad Code

আদালত হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার মো. কামাল হোসেন শিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code