সিলেটের তামিমের আধ্যাত্মিক গুরু গোয়েন্দা নজরদারিতে

প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০১৬

সিলেটের তামিমের আধ্যাত্মিক গুরু গোয়েন্দা নজরদারিতে

Manual2 Ad Code

9195_jongi

Manual3 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: গুলশান ও শোলাকিয়ায় হামলার মাস্টারমাইন্ড সিলেটের বিয়ানী বাজারের প্রবাসী তামিম আহমেদ চৌধুরীর আধ্যাত্মিক গুরু শায়খ আবুল কাশেমের সন্ধান পেয়েছে গোয়েন্দারা। কাশেমের ইন্ধন ও প্ররোচনায়তেই তামিম চৌধুরী জঙ্গি তৎপরতায় জড়িয়ে পড়ে।

Manual6 Ad Code

গোয়েন্দা সুত্র জানায়- গ্রেফতার এড়াতে এক স্থানে বেশি সময় অবস্থান করছেন না শায়খ আবুল কাশেম। তবে তাকে গ্রেফতারের উদ্দেশ্যে গোয়েন্দারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কাশেম যাতে দেশত্যাগ করতে না পারে সেজন্য নজরদারি বাড়ানো হয়েছে।

এর আগে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম অনানুষ্ঠানিক ব্রিফিংয়ে বলেন, জঙ্গি হামলার ঘটনা তদন্তে ৮/১০ জনের নাম এসেছে। তারা মাস্টারমাইন্ড পর্যায়ের না, তবে তারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিভিন্ন পর্যায়ে জঙ্গি কর্মকাণ্ডে সহায়তা করে আসছে। তাদের মধ্যে ৪/৫ জন ইতোমধ্যে গোয়েন্দা নজরদারিতে রয়েছে।

Manual4 Ad Code

জঙ্গি হামলার ঘটনায় দায়ের করা মামলার তদন্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নারায়ণগঞ্জে কাউন্টার টেরোরিজম ইউনিটের অভিযান ‘হিট স্ট্রং ২৭’-এর পর ওই চার জঙ্গি সহযোগীকে শনাক্ত করা গেছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code