মরণোত্তর চক্ষুদান করে দু’জনের দৃষ্টি ফেরাল ৫ বছরের শিশু!

প্রকাশিত: ৩:২৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০১৬

মরণোত্তর চক্ষুদান করে দু’জনের দৃষ্টি ফেরাল ৫ বছরের শিশু!

Manual5 Ad Code

Manual4 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: মরণোত্তর চক্ষুদান করে নজির গড়ল পাঁচ বছরের খুদে! তার দান করা কর্নিয়ায় দৃষ্টি ফিরে পেলেন দু’জন। সম্প্রতি ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মথুরায়।

দিন সাতেক আগে স্কুলে যাওয়ার পথে গাড়ি দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছিল পাঁচ বছরের ঐশ্বর্যা। দিল্লির একটি হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। কিন্তু অবস্থার অবনতি হতে থাকে তার। মেয়েকে যে আর বাঁচানো যাবে না তা বুঝতে পারছিলেন তার বাবা-মা। সে কথা বোধহয় বুঝতে পেরেছিল ঐশ্বর্যা নিজেও। হাসপাতালের বিছানায় শুয়েই তাই চক্ষুদানের ইচ্ছার কথা জানিয়েছিল বাবা-মাকে। মেয়ের মৃত্যুর পর তার সে ইচ্ছা পূরণ করা হয়। মৃতদেহ নিয়ে যাওয়া হয় দিল্লির এইমসে। সেখানেই তার কর্নিয়া তুলে এনে প্রতিস্থাপন করা হয় অন্য দুই দৃষ্টিহীনের চোখে। টানা ৬ ঘণ্টা ধরে হয় সেই অস্ত্রোপচার। ছোট্ট ঐশ্বর্যার শেষ ইচ্ছায় দৃষ্টি ফিরে পায় তাঁরা।

Manual5 Ad Code

মেয়েকে যে আর কোনওদিন ফিরে পাবেন না তা ভাল করেই জানেন ঐশ্বর্যার বাবা-মা। মেয়ে হারানোর দুঃখ তো রয়েছেই। কিন্তু তা সত্বেও একরত্তি মেয়ের কীর্তিতে গর্বিত ঐশ্বর্যার বাবা-মা।
সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code