মৌলভীবাজারে এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত

প্রকাশিত: ৮:৫৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০১৬

মৌলভীবাজারে এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত

Manual6 Ad Code

Untitled-1-copy

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারে সাবেক অর্থ-পরিকল্পনা মন্ত্রী এবং বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য এম. সাইফুর রহমানের ৭ম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে সোমবার (৫ সেপ্টেম্বর)।

এ উপলক্ষে মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দন গ্রামে মরহুমের নিজ বাড়ীতে মিলাদ মাহফিল দোয়া ও শিরনী বিতরণসহ নানা কর্মসূচি পালন করা হয়।

মৌলভীবাজার জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম. নাসের রহমান এবং সাধারণ সম্পাদক ও সাবেক মহিলা সংসদ সদস্য বেগম খালেদা রব্বানীসহ জেলা বিএনপি ও এর সকল অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা ও সর্বস্তরের বিভিন্ন লোকজন দুপুর ১২ টার দিকে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন।

Manual1 Ad Code

দুপুর ১ টার দিকে মরহুমের কবর সংলগ্ন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় মিলাদ ও দোয়া মাহফিল, পরে শিরনী বিতরণ করা হয়।

Manual8 Ad Code

প্রাক্তণ অর্থ-পরিকল্পনা মন্ত্রী এম. সাইফুর রহমান তিন-তিনবার অর্থমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন। অর্থমন্ত্রী হিসেবে জাতীয় সংসদে ১২ বার জাতীয় বাজেট পেশ করে এ উপমহাদেশ তথা গোটা বিশ্বে রেকর্ড সৃষ্টি করেন। অতুলনীয় মেধার অধিকারী এম. সাইফুর রহমান বিশ্ব ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে বিশ্বের বুকে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন। এম. সাইফুর রহমান প্রথমে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় ও পরে সিলেট এম.সি কলেজ এবং এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা শেষ করে উচ্চ শিক্ষার জন্য যুক্তরাজ্যে গমন করেন। সেখানে তিনি চার্টার্ড একাউনট্যান্ট হিসাবে উচ্চতর ডিগ্রী অর্জন করেন। পরবর্তীতে দেশে ফিরে বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আহবানে অগ্রাধিকার ভিত্তিতে সিলেটের উন্নয়নের শর্তে বিএনপি’র রাজনীতিতে যোগদান করে পরিণত হন ব্যতিক্রমী একজন পরিপূর্ণ রাজনৈতিক নেতা হিসেবে।

উল্লেখ্য, এম. সাইফুর রহমান ২০০৯ সালের ৫ সেপ্টেম্বর তাঁর প্রিয় জন্মভূমি মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দন গ্রামের নিজ বাড়ী থেকে ঢাকায় যাবার পথে ঢাকা-সিলেট মহা সড়কের ব্রাহ্মণবাড়িয়া জেলার খড়িয়ালা নামক স্থানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code