কিবরিয়া হত্যা মামলায় আরিফুল হকের জামিন বহাল

প্রকাশিত: ১:১১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০১৬

কিবরিয়া হত্যা মামলায় আরিফুল হকের জামিন বহাল

Manual8 Ad Code

imagesসুরমা মেইল ডেস্ক :: প্রাক্তন অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় সিলেট সিটি কর্পোরেশনের বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরীকে দেয়া হাইকোর্টের জামিন বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ এই আদেশ দেয়।

Manual7 Ad Code

গত মঙ্গলবার হাইকোর্ট মেয়র আরিফুলকে জামিন দিয়েছিল। এই জামিন আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। আবেদনের পক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও আরিফুলের পক্ষে ব্যারিস্টার মইনুল হোসেন শুনানি করেন। শুনানি শেষে আপিল বিভাগ রাষ্ট্রপক্ষে স্থগিতাদেশ আবেদন খারিজ করে দেয়।

Manual5 Ad Code

উল্লেখ্য, ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদরের বৈদ্যের বাজারে ঈদ পরবর্তী এক জনসভা শেষে বের হওয়ার পথে গ্রেনেড হামলায় নিহত হন প্রাক্তন অর্থমন্ত্রী আওয়ামী লীগ নেতা শাহ এ এম এস কিবরিয়া।

অধিকতর তদন্ত শেষে পুলিশ ২০১৪ সালে সংশোধিত সম্পূরক অভিযোগপত্র জমা দেয়। সেখানে আসামির তালিকায় যুক্ত করা হয় আরিফুল হকসহ ১১ জনের নাম।

ওই বছর ২১ ডিসেম্বর আদালত নতুন ১১ আসমির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। ৩০ ডিসেম্বর আরিফুল আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে তা নাকচ করে তাকে কারাগারে পাঠানো হয়।

Manual6 Ad Code

এর পর থেকেই সিলেটের এই বিএনপি নেতা কারাগারে রয়েছেন। আদালতে গৃহীত অভিযোগত্রে নাম আসায় ২০১৫ সালের জানুয়ারিতে মেয়র পদ থেকে তাকে বরখাস্ত করে সরকার।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code