ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনার সৌদির বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০১৬

ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনার সৌদির বিরুদ্ধে মামলা

Manual8 Ad Code

download-8আন্তর্জাতিক ডেস্ক :: ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের নজিরবিহীন সন্ত্রাসী হামলার ঘটনায় ক্ষতিগ্রস্ত মার্কিনিদের সৌদি আরবের বিরুদ্ধে মামলার অনুমতি দিয়ে একটি বিল অনুমোদন করেছে মার্কিন প্রতিনিধি পরিষদ। ভয়াবহ ওই সন্ত্রাসী হামলার ঘটনার ১৫ বছর পূর্তির প্রাক্কালে শুক্রবার বিলটি কোনো বিরোধিতা ছাড়াই সর্বসম্মতিক্রমে পাস হয়।

অবশ্য হোয়াইট হাউস ওই বিলের বিরুদ্ধে ভেটো দেবে বলে হুমকি দিয়েছে। দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বিলটি তিনি ভেটো দিয়ে আটকে দেবেন। কারণ তা পাস হলে অন্য দেশগুলোয়ও যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে একই ধরনের আইন প্রণীত হতে পারে।
মার্কিন প্রতিনিধি পরিষদের ৩৮১৫ নম্বর প্রস্তাবটি জাস্টিস এগেনেইস্ট স্পনসরস অব টেরোরিজম অ্যাক্ট বা ‘জাসটা’ নামেও পরিচিত। সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িত থাকার দায়ে সৌদি আরবের বিরুদ্ধে মামলা করার যে দায়মুক্তি এর আগে দেয়া হয়েছিল এ বিলে তা বাতিল করা হয়।
চলতি বছর মে মাসে এ বিল সিনেটে অনুমোদিত হয়েছিল। বিলটির বিপক্ষে সিনেটে কোনো ভোট পড়েনি। এদিকে আজ সর্বসম্মতভাবে অনুমোদিত হওয়ার পরিপ্রেক্ষিতে বিলটির বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ভেটোকে উপেক্ষা করতে পারবে প্রতিনিধি পরিষদ।
২০০১ সালে ১১ সেপ্টেম্বরে নিউইয়র্কের বিশ্ব বাণিজ্য কেন্দ্রের টুইন টাওয়ার এবং পেন্টাগনে ছিনতাই করা একাধিক যাত্রীবাহী বিমান দিয়ে আঘাত হানার ঘটনায় সন্দেহভাজন ১৯ জনের মধ্যে ১৫ জন সৌদি নাগরিক ছিল। তবে যুক্তরাষ্ট্রের মিত্র সৌদি আরব প্রথম থেকেই ওই ঘটনায় দেশটির সরকারের জড়িত থাকার সম্ভাবনা নাকচ করে আসছে। সূত্র: সিএনএন ও নিউইয়র্ক টাইমস
সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code