নিউমোনিয়ায় আক্রান্ত ক্লিনটন

প্রকাশিত: ১:৫৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০১৬

নিউমোনিয়ায় আক্রান্ত ক্লিনটন

Manual3 Ad Code

download-1আন্তর্জাতিক ডেস্ক :: যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলের প্রার্থী হিলারি ক্লিনটন নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন। হিলারির ব্যক্তিগত চিকিৎসক এ তথ্য জানিয়েছেন। খবর সিএনএন।

Manual4 Ad Code

শুক্রবার হিলারি ক্লিনটনের নিউমোনিয়া ধরা পড়েছে। অসুস্থ অবস্থায়ই ৯/১১ উপলক্ষে নিউইয়র্ক শহরে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন হিলারি। সেখানে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত সরিয়ে নেওয়া হয় বলে জানান তার ব্যক্তিগত চিকিৎসক লিসা বারড্যাক।

Manual6 Ad Code

লিসা বারড্যাক জানিয়েছেন, ৯/১১ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শরীরে পানিশূন্যতার কারণে অসুস্থ হয়ে পড়েন হিলারি। তবে দ্রুতই পানিশূন্যতা কাটিয়ে উঠেছেন তিনি।

Manual4 Ad Code

বিশ্বের বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে হিলারিকে ৯/১১-এর অনুষ্ঠান থেকে সরিয়ে নেওয়ার ভিডিও প্রকাশিত হয়েছে। এতে দেখা গেছে, রাস্তায় একটি পিলারে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন হিলারি। পরে কয়েকজন সহকারী ও নিরাপত্তারক্ষীর সহায়তায় তিনি গাড়িতে ওঠেন।

অসুস্থ হওয়ার আগে ৯/১১ অনুষ্ঠানে টানা দেড় ঘণ্টা অবস্থান করেন হিলারি। এ সময় তিনি ১৫ বছর আগের সন্ত্রাসী হামলায় নিহতদের স্বজনদের সঙ্গে কথা বলেন।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code