মদনের জামিনের বিরোধিতায় হাইকোর্টে CBI

প্রকাশিত: ১:৪৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০১৬

মদনের জামিনের বিরোধিতায় হাইকোর্টে CBI

Manual6 Ad Code

images

Manual2 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: মদন মিত্রের জামিনের বিরোধিতায় হাইকোর্টে যাচ্ছে CBI। ফের দ্রুত শুনানির আবেদন জানানো হবে। আবেদন জানাবেন স্বয়ং রাঘবচারুলু।

Manual1 Ad Code

মদন মিত্রের জামিনের পরেই, হাইকোর্টে আবেদন জানায় CBI। কিন্তু, দ্রুত শুনানিতে সম্মতি দেননি বিচারপতি। সারদা মামলায় ২২ মাস হাজতবাসের পর গত ৯ সেপ্টেম্বর জামিন পান মদন মিত্র। বিচারক জানান, মদন মিত্র আর প্রভাবশালী নন। তাই তাঁর জামিন মঞ্জুর করেছে আদালত।

যদিও, CBI-এর আইনজীবী রাঘবচারুলুর দাবি, প্রভাবশালী শব্দের অর্থই বুঝতে পারেননি বিচারক। বিধায়ক মা মন্ত্রী না হলেও, মদন মিত্রের প্রভাব প্রতিপত্তি বিন্দুমাত্র কমেনি বলেই দাবি CBI-এর। তিনি জেলের বাইরে থাকলে সাক্ষীরা বয়ান দিতে ভয় পাবে বলেও আশঙ্কা করছেন তদন্তকারীরা।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code