১৪ বছর ধরে দুই মেয়েকে ধর্ষণ করেছে পাষণ্ড পিতা

প্রকাশিত: ২:০৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০১৬

১৪ বছর ধরে দুই মেয়েকে ধর্ষণ করেছে পাষণ্ড পিতা

Manual8 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: প্রায় ১৪ বছর ধরে দুই মেয়েকে ধর্ষণ করেছে অস্ট্রেলিয়ার এক পাষণ্ড বাবা। আর এ কাজে তাকে সাহায্য করেছেন তার স্ত্রী। ওই মেয়েদের বয়স যখন ৫-৬ বছর, তখন থেকেই বাবার লালসার শিকার হন তারা। কিন্তু ভয়ে এতদিন মুখ খোলেননি তারা। বর্তমানে তাদের বয়স ২০/২১ বছর।

Manual4 Ad Code

সম্প্রতি বাবার এমন জঘন্য অপরাধের বিরুদ্ধে মুখ খুলেছেন দুই বোন। পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতে হাজির করেছে। তিনি এতই জঘন্য যে, শুধু নিজের মেয়েদেরকেই নয়- মেয়ের বয়সী আরও প্রায় ৮৩ শিশুকে ধর্ষণ করেছেন। পুলিশের কাছে এসব স্বীকার করেছেন তিনি।

গত ১৫ সেপ্টম্বর সিডনি আদালতে তাকে হাজির করা হয়। দি সানডে মর্নিং হেরাল্ড নামের এক পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে আদালতের এক প্রসিকিউটর বলেন, ‘ছোটবেলা থেকেই তিনি তার দুই মেয়েকে ধর্ষণ করে আসছিলেন। কিন্তু তাদেরকে হত্যার হুমকি দেওয়ায় ভয়ে মুখ খোলেননি দুই মেয়ে। একটি ছোট্ট টিনের ঘরে আটকে রেখে দিনের পর দিন তাদের ‍উপর নির্যাতন করেছে ওই ব্যক্তি। জঘন্য ওই ব্যক্তি নিজের মেয়েদের সাথে এক রাতে তিনবার পর্যন্তও মিলিত হয়েছে। আর এ কাজে সাহায্য করেছেন তারই স্ত্রী অর্থাৎ সেই মেয়েদের মা।’

গত ১৫ সেপ্টম্বর সিডনি জেলা আদালতে ওই ব্যক্তিকে হাজির করা হয়।

Manual5 Ad Code

তবে ভিকটিমদের মা তার বিরুদ্ধে আনা অভিযোগ থেকে অব্যহতি চেয়েছেন। তিনি দাবি করছেন, এ অপরাধে তার কোনো হাত ছিল না। তার স্বামী মেরে ফেলার হুমকি দিয়ে তাকে এ কাজে সাহায্য করতে বাধ্য করেছেন। তিনি যদি সাহায্য না করতেন, তাহলে দুই মেয়ে ও তাকে হত্যা করতেন বলে তার স্বামী হুমকি দিয়েছিলেন।

এবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে দুইবোন বলেন, ‘অনেকবার তার বাবা তাদেরকে খেলার ভেন্যূর গাড়ির ভেতরে ধর্ষণ করেছেন। আবার কোনো কোনো সময় বাড়ির বেডরুমে একসাথে দুই বোনকে ধর্ষণ করেছেন। অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় খুব যন্ত্রণা হতো তাদের। তারপরও সেই পাষণ্ড ধর্ষণ বন্ধ করতেন না। পশুর মত ঝাঁপিয়ে পড়তেন।’

Manual5 Ad Code

এ মামলায় সিডনি আদালত এখনো কোনো রায় দেয়নি। আগামী অক্টোবর পর্যন্ত মামলা চলবে। তখন মামলার রায় জানা যাবে। তবে মামলার সাথে সংশ্লিষ্ট আইনজীবীরা ওই ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি আশা করছেন। তাদের সবারই দাবি, ওই পাষণ্ড ব্যক্তির এমন শাস্তি হওয়া উচিৎ, যেন আর কোনো বাবা এমন অপরাধ করতে সাহস না দেখায়।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code