পাকিস্তানের যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ১

প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০১৬

পাকিস্তানের যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ১

Manual2 Ad Code

download-3আন্তর্জাতিক ডেস্ক ::পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে প্রশিক্ষণের সময় এক যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে উমর শাহজাদ নামে এক পাইলট নিহত হয়েছেন। শনিবার এক বিবৃতিতে একথা জানায় দেশটির সামরিক বাহিনী।

Manual7 Ad Code

সামরিক বাহিনী জানায়, এফ-৭ জঙ্গিবিমানটি খাইবার পাসের প্রবেশ পথের নিকটবর্তী জামরুদ টাউনের কাছে বিধ্বস্ত হয়, এতে ফ্লাইট লেফটেন‌্যান্ট উমর শাহজাদ নিহত হন। তবে এতে আর কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি বলে জানানো হয়েছে।

Manual4 Ad Code

বিমান বিধ্বস্তের কারণে খুঁজে বের করতে একটি তদন্ত শুরু করার কথা জানিয়েছে সামরিক বাহিনী।

Manual1 Ad Code

এর আগে গত বছরের মে মাসে একটি পর্যটন প্রকল্প পরিদর্শনে গিয়ে সামরিক হেলিকপ্টার বিধস্ত হয়ে নরওয়ে ও ফিলিপিন্সের রাষ্ট্রদূতসহ সাতজন নিহত হন।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code