কাস্মিরে আবারও হামলা, বিএসএফ জওয়ানের মৃত্যু

প্রকাশিত: ৫:১১ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০১৬

কাস্মিরে আবারও হামলা, বিএসএফ জওয়ানের মৃত্যু

Manual4 Ad Code

downloadআন্তর্জাতিক ডেস্ক :: কাস্মিরে আবারও ভারতীয় একটি সেনা ঘাঁটিতে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। এ হাামলায় একজন বিএসএফ জওয়ান নিহত ও একজনের অাহতের খবর জানিয়েছে এনডিটিভি।

Manual5 Ad Code

খবরে বলা হয়েছে, রবিবার রাত সাড়ে ১০টার দিকে উত্তর কাশ্মিরে এ হামলা হয়। হামলায় বিএসএফের একজন জওয়ান প্রাণ হারান ও একজন গুরুতর আহত হয়েছে।

Manual2 Ad Code

গত ১৮ সেপ্টেম্বর এই বারামুলা জেলার উরি সেনা ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় ১৯ সেনা সদস্য নিহত হন। পাকিস্তান সীমান্তের ঘাঁটিতে এই হামলার জন্য প্রতিবেশী দেশটির সন্ত্রাসীদের দায়ী করছে ভারত।

গতকাল রাতে কাশ্মিরের রাজধানী শ্রীনগর থেকে ৫০ কিলোমিটার দূরের বারামুলা জেলা শহরে ভারতের ৪৬ রাষ্ট্রীয় রাইফেলসের একটি ঘাঁটি এবং এর পাশের বিএসএফের ঘাঁটিতে হামলা করা হয়। প্রথমে সেনা ঘাঁটির ফটকে গ্রেনেড ছুড়ে গুলিবর্ষণ করে তারা। পরে সেনা ও বিএসএফ সদস্যদের সঙ্গে তাদের গোলাগুলি শুরু হয়।প্রায় দুই ঘণ্টা গোলাগুলির পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code