৫০ টাকা দিতে না পারায় মাকে পিটিয়ে হত্যা!

প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০১৬

৫০ টাকা দিতে না পারায় মাকে পিটিয়ে হত্যা!

Manual4 Ad Code

images-1

আন্তর্জাতিক ডেস্ক :: ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়নী জেলার মহিদপুরে মাত্র ৫০ টাকার জন্য মা-কে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করল এক বালক। মৃতের নাম ধাপু বাঈ (৪৫)। আর ছেলের বয়স ১৬ বছর।

Manual8 Ad Code

প্রতিবেশীরা জানান, মৃত মহিলা সৎ মা হলেও ছেলেটিকে নিজের ছেলের মতোই ভালোবাসতেন। কিন্তু ছেলেটি যখন-তখন অকথ্য ভাষায় গালিগালাজ করত মাকে। গত বুধবার ছেলেটি মায়ের কাছে ৫০ টাকা চেয়েছিল। মা জানান, টাকা নেই, এখন দিতে পারবেন না।

Manual2 Ad Code

এরপরই মা-কে গালিগালাজ করতে শুরু করে সে। তারপর কথা কাটাকাটির এক পর্যায় ছেলেটি একটি লাঠি দিয়ে মা-কে মারতে শুরু করে। পাশের ঘরে ঘুমোচ্ছিলেন বাবা। তিনি বাধা দিতে গেলে বাবাকেও মারধর করে। লাঠির আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় মায়ের।

জানা যায়, ঘটনার পর ছেলেটি পালিয়ে যায়। তবে খবর পেয়ে পুলিশ ছেলেটিকে গ্রেফতার করেছে। সূত্র: সংবাদমাধ্যম

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code