সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪৬ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০১৬
নিজস্ব প্রতিনিধি :: নবীগঞ্জে আলোচিত মেধাবী কলেজ ছাত্রী তন্নী রায় ( ১৮) হত্যাকান্ডে মামলার প্রধান আসামী রানু রায় (২৩) কে আটক করেছে হবিগঞ্জ ডিবি পুলিশ। আদালতে দায় স্বীকার।
হবিগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার জয়দেব ভদ্র জানান, তন্নী রায় হত্যাকান্ডের ২০ দিনের মাথায় গত শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে, ডিবি পুলিশের ওসি আজমিরুজ্জামানের নেতৃত্বে বিকালে ব্রাম্মণবাড়ীয়া বাস স্ট্যান্ডে অভিযান চালিয়ে তাকে আটক করে।
পরে শনিবার দুপুর হবিগঞ্জের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিশাত সুলতানার আদালতে সে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে,তন্নী হত্যার কথা স্বীকার করে। হত্যার কারণ হিসেবে রানু রায় স্বীকারোক্তিতে বলে, তন্নীর সাথে দীর্ঘদিন ধরে রানু রায়ের প্রেমের সম্পর্ক চলে আসছিল, গত ১৭ সেপ্টেম্বর শনিবার, প্রেমিক রানু রায়ের ডাকে সাড়া দিয়ে তন্নী ইউ.কে আই সিটি কোচিং সেন্টারে যাবে বলে বাসা থেকে বের হয় তন্নী। পরে রানু রায়ের বাড়িতে যায়। সেখানে তন্নীর সাথে একাদিক ছেলের সম্পর্ক আছে এই বিষয়ে রানু তন্নীকে ঐসব ছেলেদের সাথে কথা বলা বন্ধ করার জন্য বলে। এক পর্যায়ে রানুর সাথে তন্নীর ঝগড়া সৃষ্টি হয় এসময় রানু রায় তন্নীকে হাত দিয়ে আঘাত করে। এসময় তন্নীর গলায় রানু চেপে ধরে এক পর্যায়ে ঘটনাস্থলে তন্নী মারা যায়।
এ হত্যাকাণ্ডের সাথে আর কেউ জড়িত আছে কী না এক প্রশ্নের জবাবে ডিবি পুলিশের ওসি ও তন্নী হত্যার তদন্তকারী কর্মকর্তা আজমিরুজ্জামান জানান, রানু রায় ডিবি পুলিশকে জানায় সে একাই এই হত্যাকান্ড ঘটিয়েছে। এই হত্যাকান্ডের সাথে আর কেউ জড়িত নয়। এরপর ও বিষয় তদন্ত করে দেখা হবে।
উল্লেখ্য, গত (১৭সেপ্টেম্বর) শনিবার বেলা দেড় টার দিকে তন্মী রায় ইউ.কে আই,সিটি কম্পিউটার সেন্টারে যাওয়ার কথা বলে বাসা থেকে বেড় হয়ে আর ফিরেনি। এ ব্যাপারে নবীগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করার ৩ দিনের মাথায় ছাত্রী তন্মী রায়ের বস্তাবন্দি লাশ নদী থেকে উদ্ধার করে নবীগঞ্জ পুলিশ। তন্নীর লাশ উদ্ধার এবং মামলা দায়েরের পর থেকেই পুলিশ ঘটনাস্থল এবং রানু রায়ের বাড়িসহ আশপাশের সম্ভাব্য ঘরবাড়িতে তল্লাশী অব্যাহত ছিল ।
কয়েকদিন আগেই মামলাটি হবিগঞ্জ ডিবি পুলিশের কাছে প্রেরণ করে নবীগঞ্জ থানা পুলিশ । এদিকে তন্নী হত্যার আসামী রানু রায়কে গ্রেফতার ও শাস্তির দাবীতে একের পর এক বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠন মানববন্ধন করে আসছিল।
Design and developed by ওয়েব হোম বিডি