ট্রাম্পের আলাপসঙ্গী বিলি বুশ বরখাস্ত

প্রকাশিত: ৪:৫৩ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০১৬

ট্রাম্পের আলাপসঙ্গী বিলি বুশ বরখাস্ত

Manual3 Ad Code

image_166972_0আন্তর্জাতিক ডেস্ক :: নারী নিয়ে ডোনাল্ড ট্রাম্পের ফাঁস হওয়া ‘নোংরা’ মন্তব্যের আলাপসঙ্গী বিলি বুশকে সাময়িক বরখাস্ত করেছে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনবিসি। খবর সিএনএন’র। বিলি ওই চ্যানেলটির জনপ্রিয় সংবাদভিত্তিক অনুষ্ঠান ‘টুডে’র উপস্থাপক।

বরখাস্তের কারণ হিসেবে তার বিরুদ্ধে শৃংখলাভঙ্গের অভিযোগ আনা হয়েছে। ঠিক স্পষ্ট নয়, এরপর আর বিলি আর এই শোতে ফেরত আসতে পারবেন কিনা।

Manual3 Ad Code

২০০৫ সালে করা ডোনাল্ড ট্রাম্পের ওই মন্তব্যের ভিডিও টেপ গত শুক্রবার ওয়াশিংটন পোস্ট প্রকাশ করে।

Manual6 Ad Code

এতে টেলিভিশন উপস্থাপক বিলি বুশকে উদ্দেশ্য করে ট্রাম্পকে বলতে শোনা গেছে, “তুমি যখন একজন তারকা তখন মহিলাদের সঙ্গে তুমি যা খুশি তাই করতে পারবে।এমনকি যৌনাঙ্গেও হাত দেয়া যায়।”

বিলি বুশ যুক্তরাষ্ট্রের রিপাবলিকান নেতা ও সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের চাচাতো ভাই। এবারের নির্বাচনে রিপাবলিকান থেকে প্রার্থিতা পেতে তিনি ট্রাম্পের বিরুদ্ধে লড়াইও করেন।

ওই আলাপনের বিষয়ে শুক্রবারই সমালোচিত বিলি বুশ দুঃখপ্রকাশ করেছিলেন। কিন্তু তার শেষ রক্ষা হল না। এদিকে ই-মেইল কেলেংকারির ঘটনায় হিলারি রডহ্যাম ক্লিনটনকে জেলে পাঠানোর হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

Manual4 Ad Code

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দুই প্রার্থী ডেমোক্রেটিক পার্টির হিলারি ক্লিনটন ও রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় বিতর্কে মুখোমুখি হন। এ সময় এ হুমকি দেন ট্রাম্প।

Manual7 Ad Code

সোমবার বাংলাদেশ সময় ভোরে মিসৌরির সেন্ট লুইসের ওয়াশিংটন ইউনিভার্সিটির এই বিতর্কে মুখোমুখি হন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলের প্রার্থী হিলারি ক্লিনটন ও রিপাবলিকার দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code