সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৭ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০১৬
হবিগঞ্জ প্রতিনিধি :: জেলার চুনারুঘাটের চা বাগানে দুই মাদক ব্যবসায়ীর টাকার ভাগাভাগির জেরে ছুরিকাঘাতে ওপর মাদক ব্যবসায়ী খুন হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার নালুয়া চা বাগানে এ ঘটনা ঘটে।
নিহত মাদক ব্যবসায়ী বাগানের পচামারা লেনের দুলাল তাঁতী।
জানা যায়, উপজেলার সীমান্তবর্তী নালুয়া চা বাগানে মাদক ব্যবসার টাকার ভাগাভাগি নিয়ে দুই মাদক ব্যবসায়ীর বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে পার্টনার মাদক ব্যবসায়ী দুলাল তাঁতীকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই সে মারা যায়।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
Design and developed by ওয়েব হোম বিডি