আশুরার মহান শিক্ষার প্রতিফলন ঘটানোর আহ্বান প্রধানমন্ত্রীর

প্রকাশিত: ১:৪২ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০১৬

আশুরার মহান শিক্ষার প্রতিফলন ঘটানোর আহ্বান প্রধানমন্ত্রীর

Manual6 Ad Code

images-3সুরমা মেইল ডেস্ক :: প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল অন্যায় ও অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে আমাদের জাতীয় জীবনে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে সকলের প্রতি আশুরার মহান শিক্ষার প্রতিফলন ঘটানোর আহ্বান জানিয়েছেন।

Manual7 Ad Code

বুধবার পবিত্র আশুরা উপলক্ষে আজ এক বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ আহবান জানান।

Manual5 Ad Code

পবিত্র আশুরা মানব ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ দিন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় হিজরি ৬১ সালের ১০ মহররম মহানবী হযরত মুহম্মদ (সা.)-এর প্রিয় দৌহিত্র হযরত ইমাম হোসেন (রা.) ও তাঁর পরিবারবর্গ কারবালা প্রান্তরে শাহাদতবরণ করেন।

Manual1 Ad Code

দিনটি বিশ্বের মুসলমানদের কাছে অত্যন্ত পবিত্রতম উল্লেখ করে তিনি আরো বলেন, তাঁদের এ আত্মত্যাগ মুসলিম উম্মাহর জন্য এক উজ্জল ও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে আছে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code