পালিয়েছে ৫০ বিষাক্ত কেউটে সাপ, আতঙ্কে স্থানীয়রা

প্রকাশিত: ২:০৭ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০১৬

পালিয়েছে ৫০ বিষাক্ত কেউটে সাপ, আতঙ্কে স্থানীয়রা

Manual1 Ad Code

_91762340_gettyimages-109228552

Manual4 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: চীনের পূর্বাঞ্চলীয় জ্যাংসু প্রদেশের নানজিং শহরের একটি সাপের খামার থেকে দুই শতাধিক বিষাক্ত কেউটে সাপ পালিয়ে যাবার পর শহরের বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক দেখা দিয়েছে। গত ৮ অক্টোবর শহরের লিওয়ে এলাকার একটি বাড়িতে একটি সাপ মারা হয়। তারপরই চুনি নামের ওই খামার থেকে এতগুলো সাপ পালিয়ে যাওয়ার খবর পাওয়া যায়।

Manual1 Ad Code

গত সোমবার স্থানীয় সরকার থেকে এক বিবৃতিতে জনসাধারণকে সাবধান করে বলা হয়, ওই খামার থেকে দুই শতাধিক কেউটে পালিয়ে গেছে। পরে এগুলোর মধ্যে ১৫০টিকে হয় ধরা হয় বা মেরে ফেলা হয়। কিন্তু বাকি ৫০টিরও বেশি সাপের খোঁজ পাওয়া যায়নি। সাপগুলোকে এখন খোঁজা হচ্ছে।

খামারটির পাঁচ কিলোমিটার দুর পর্যন্ত এই সন্ধান চলছে। বাসিন্দাদের সাবধানে চলাচল করতে বলা হচ্ছে। সাপের কামড়ের ভয়ে নানজিংয়ের স্থানীয় সরকার সাংহাই থেকে বিষ নিরোধক ওষুধ আনিয়েছে। স্বাস্থ্যকর্মী এবং অ্যাম্বুলেন্স সার্ভিসকে সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে। এছাড়া সাপের খামারটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং খামার কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code