সিলেট ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫৭ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০১৬
আন্তর্জাতিক ডেস্ক :: বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধে শাস্তি পাওয়া বিএনপি ও জামায়াতে ইসলামির তিন নেতার সন্তানদের সরকারি বাহিনী আটক করেছে দাবি করে, তাদের মুক্তি দেয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ।
সংস্থাটি বৃহস্পতিবার এক বিবৃতিতে এ আহ্বান জানায়। নিউইয়র্ক থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, মানবতাবিরোধী অপরাধে বিচার হওয়া বিরোধী তিন নেতার ছেলে হুম্মাম কাদের চৌধুরী, মির আহমাদ বিন কাশেম এবং আমান আযমীকে অগাস্টে গ্রেফতারি পরোয়ানা ও সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই আটক করা হয়। এদিকে তাদের আটকের বিষয়টি কর্তৃপক্ষ অস্বীকার করে। আইন মোতাবেক তাদের ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হয়নি এবং তাদের পরিবার কিংবা আইনজীবীদের সঙ্গে যোগাযোগের ব্যবস্থাও করা হয়নি।
বিবৃতিতে আরো বলা হয়, নির্ভরযোগ্য প্রত্যক্ষদর্শীরা জানায়, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের আটক করে। তবে সরকার তাদের হেফাজতে এ তিনজনের থাকার বিষয়টি নাকচ করে আসছে। অথচ ২০১৬ সালের অগাস্ট থেকে এ তিনজন নিখোঁজ এবং বেআইনিভাবে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে আটক আছেন।
হিউম্যান রাইটস ওয়াচ- এর এশিয়া অঞ্চলের পরিচালক ব্রাড অ্যাডামস বলেন, “বাংলাদেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দীর্ঘদিনের ইতিহাস রয়েছে রাজনৈতিকভাবে হয়রানিমূলক গ্রেফতার ও গুমের। লোকজনকে আটকের পর নাকচ করার ঘটনাও রয়েছে। অনেকক্ষেত্রে আটক ব্যক্তির নির্যাতনের এমনকি মৃত্যুর ঘটনাও রয়েছে। সরকারের উচিত, দ্রুত এ ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ আনা অথবা তাদের মুক্তি দেয়া। একইসাথে গুম ও বেআইনি গ্রেফতার বন্ধ করা দরকার।”
উল্লেখ্য, এ তিনজনের মধ্যে হুম্মাম কাদের চৌধুরী সরাসরি রাজনীতিতে জড়িত, বিন কাশেম একজন আইনজীবী এবং আযমী অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা। সূত্র: বিবিসি
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি