জেএমবি নেতা আসাদুলের ফাঁসি কাল

প্রকাশিত: ৩:৪৪ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০১৬

জেএমবি নেতা আসাদুলের ফাঁসি কাল

Manual1 Ad Code

download-4সুরমা মেইল ডেস্ক :: ঝালকাঠিতে বিচারক হত্যা মামলায় জেএমবি নেতা আসাদুল ইসলাম ওরফে আরিফের ফাঁসি কার্যকর হবে আগামীকাল রবিবার। রবিবার রাত সাড়ে ১০টায় খুলনা জেলা কারাগারে তার ফাঁসি কার্যকর করা হবে।

আসাদুল ইসলাম আরিফ ২০০৮ সাল থেকে খুলনা জেলা কারাগারে রয়েছেন। খুলনা জেলা প্রশাসকের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নূর-ই-আলম শনিবার সকাল ৯টা ১১ মিনিটে বিষয়টি নিশ্চিত করে জানান, জেএমবি নেতা আসাদুলের ফাঁসি কার্যকরের সব ধরনের প্রস্তুতি প্রায় সম্পন্ন করা হয়েছে।

Manual6 Ad Code

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০০৫ সালের ১৪ নভেম্বর ঝালকাঠি জেলার সিনিয়র সহকারী জজ সোহেল আহম্মেদ ও জগন্নাথ পাঁড়ের গাড়িতে বোমা হামলা চালিয়ে তাদের হত্যা করা হয়। ওই ঘটনায় বোমা হামলাকারী ইফতেখার হোসেন মামুন, জেলা জজ আদালতের চতুর্থ শ্রেণির কর্মচারী আবদুল মান্নান ও দুধ বিক্রেতা বাদশা মিয়া আহত হন। ২০০৬ সালের ২৯ মে এ হত্যা মামলার রায়ে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ রেজা তারিক আহম্মেদ সাত জনের ফাঁসির আদেশ দেন। ইতোমধ্যে ছয়জনের ফাঁসি কার্যকর হয়েছে।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code