কারাগারে কয়েদিদের সংঘর্ষে নিহত ২৫

প্রকাশিত: ৫:৩৮ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০১৬

Manual5 Ad Code

download-1আন্তর্জাতিক ডেস্ক :: ব্রাজিলের উত্তরাঞ্চলের একটি কারাগারে কয়েদিদের মধ্যে সংঘর্ষে অন্তত ২৫ জন নিহত হয়েছে। রোববার (১৬ অক্টোবর) কয়েদিদের দুটি পক্ষের মধ্যে এই সংঘর্ষ হয়। স্থানীয় গণমাধ্যমের বরাতে আজ সোমবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

Manual5 Ad Code

প্রতিবেদনটিতে জানানো হয়, ধারণক্ষমতা ৭৪০ হলেও বর্তমানে কারাগারটিতে ১৪০০ বন্দী রয়েছেন। কারাগারটি দুই ভাগে বিভক্ত ছিল। এক শ্রেণির বন্দী অন্য শ্রেণিতে ঢুকে পড়ার পরই সংঘর্ষ বাঁধে। বন্দীরা ছুরি, লাঠি নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে।

Manual6 Ad Code

রোরাইমা রাজ্যের রাজধানী বোয়া ভিস্তার কারাগারে সাক্ষাতের সময় এই ঘটনা ঘটে। এসময় একশোজনের মতো সাক্ষাৎকারীকে জিম্মি করা হয়। সংঘর্ষ শেষ হওয়ার পর অবশ্য তারা মুক্ত হন।

একটি কারাগারে থাকা বন্দীরা অন্য কারাগারের সেকশন ভেঙে ফেলার পরপরই এই সংঘর্ষ শুরু হয়। ভেঙে ফেল কারাগারে অন্য একটি প্রতিপক্ষ গ্রুপ। প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে কারাগারে এক হাজার ৪০০ জন রয়েছে। অথচ এতে ধারণ ক্ষমতা ৭৪০ জন।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code