হাসপাতালে আগুন, নিহত ২০

প্রকাশিত: ২:৫৩ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০১৬

হাসপাতালে আগুন, নিহত ২০

Manual2 Ad Code

download-3আন্তর্জাতিক ডেস্ক  :: ভারতের উড়িষ্যা রাজ্যের ভুবনেশ্বরের এক হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ২০ জন নিহত হয়েছে।

Manual5 Ad Code

একশ’র বেশি রোগী এবং তাদের স্বজন আহত হয়েছেন। অনেক রোগী ও হাসপাতালের কর্মী আগুন থেকে বাঁচতে ভবনের বিভিন্ন তলা থেকে নিচে লাফ দেবার চেষ্টা করলে পুলিশ তাদের থামিয়ে দেয়।

Manual1 Ad Code

কর্মকর্তারা জানাচ্ছেন, বেসরকারি ঐ হাসপাতালটির ডায়ালিসিস ওয়ার্ডে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পুলিশ বলছে, আহতদের অনেকের অবস্থা আশংকাজনক। ফলে হতাহতের সংখ্যা বাড়ার আশংকা করা হচ্ছে।

Manual2 Ad Code

এর আগে বিভিন্ন খবরে মৃতের সংখ্যা ২২জন আবার কোথাও ২৩জন বলা হয়। এছাড়া আরো অনেক রোগীকে আশপাশের হাসপাতালগুলোতে চিকিৎসা দেয়া হচ্ছে।ভোরের দিকে আগুন নেভাতে সমর্থ হয়েছেন দমকল বাহিনীর কর্মীরা।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code