গুলি করে হত্যা : সৌদি রাজপুত্রের মৃত্যুদণ্ড

প্রকাশিত: ১:১৯ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০১৬

গুলি করে হত্যা : সৌদি রাজপুত্রের মৃত্যুদণ্ড

Manual7 Ad Code

download-2

আন্তর্জাতিক ডেস্ক :: এক ব্যক্তিকে গুলি করে হত্যার অপরাধে এক সৌদি প্রিন্সের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। রয়টার্সের এক খবরে এ কথা জানানো হয়েছে।

Manual3 Ad Code

মঙ্গলবার ওই সৌদি প্রিন্সের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। সৌদি আরবে রাজপরিবারের কারো মৃত্যুদণ্ড কার্যকর খুবই বিরল ঘটনা।

Manual1 Ad Code

সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ এজেন্সির খবরে বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আব্দেল আল মোহাম্মেদ নামে এক ব্যক্তির সঙ্গে ঝগড়ার পর তাকে গুলি করে হত্যার অপরাধে প্রিন্স তুর্কি বিন সৌদ আল-কবিরের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

Manual7 Ad Code

তবে কিভাবে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে সে বিষয়ে কিছু জানানো হয়নি। তবে সৌদি সাধারণত শিরশ্ছেদ করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

Manual7 Ad Code

এরআগে ১৯৭৫ সালে সৌদি রাজ পরিবারের একজনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছিল।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code