ট্রাম্পকে ওবামা, ঘ্যান ঘ্যান বন্ধ করুন

প্রকাশিত: ১:২৮ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০১৬

ট্রাম্পকে ওবামা, ঘ্যান ঘ্যান বন্ধ করুন

Manual1 Ad Code

download-3

আন্তর্জাতিক ডেস্ক :: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে ‘ঘ্যান ঘ্যান’ না করার পরামর্শ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা। হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ওবামা বলেন, “ট্রাম্পের প্রতি আমার পরামর্শ, এমন অযথা ঘ্যান ঘ্যান বন্ধ করুন এবং কিভাবে কিছু ভোট পাওয়া যায় তার চেষ্টা করুন।” খবর বিবিসি।

ট্রাম্পের নির্বাচনে কারচুপি হওয়ার আশঙ্কা ব্যক্ত করার জবাবে বারাক ওবামা একথা বলেন। তিনি বলেন, “আমি জীবনেও দেখিনি যে কোন প্রেসিডেন্ট প্রার্থী ভোট হবার আগেই আসন্ন নির্বাচন নিয়ে প্রশ্ন তোলে। এটা নজিরবিহীন। এরকম অভিযোগের কোন ভিত্তি নেই।”

Manual8 Ad Code

প্রেসিডেন্ট ওবামা ডোনাল্ড ট্রাম্পের পুতিন-প্রীতিরও কড়া সমালোচনা করেন ওই সংবাদ সম্মেলনে। তিনি বলেন, “ট্রাম্প পুতিনের স্তুতি করা অব্যাহত রেখেছেন। সেই সাথে মনে হচ্ছে তিনি তার নীতি ও কৌশলও সাজাচ্ছেন অনেকখানি পুতিনের উপর ভিত্তি করেই।”

Manual5 Ad Code

শুধু বারাক ওবামাই নয়, গত বেশ কদিন ধরেই প্রায় সব তরফেই তোপের মুখে আছেন ডোনাল্ড ট্রাম্প। বিশেষ করে কিছু কথোপকথন ফাঁস হওয়ায় এবং যৌন নিপীড়নের কিছু অভিযোগ ওঠায় নারীদের প্রতি ট্রাম্পের দৃষ্টিভঙ্গি নিয়ে প্রশ্ন উঠেছে, যার নেতিবাচক প্রভাব পড়ছে জনমত জরিপগুলোতে।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code