হিলারিকে সমর্থন জানিয়ে ৭০ নোবেল বিজয়ীর খোলা চিঠি

প্রকাশিত: ১:৩৪ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০১৬

হিলারিকে সমর্থন জানিয়ে ৭০ নোবেল বিজয়ীর খোলা চিঠি

Manual1 Ad Code

download-4

Manual2 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ক্লিনটনের পক্ষে সমর্থন জানিয়েছেন ৭০ নোবেল বিজয়ী। ওই চিঠিতে লেখা ছিল, আমাদের স্বাধীনতা সংরক্ষণে, আমাদের সংবিধান রক্ষায়, আমাদের জাতীয় নিরাপত্তা রক্ষা এবং দেশের সব নাগরিকের কাঁধে কাঁধ মিলিয়ে একটি উন্নত ভষ্যিত গড়া নিশ্চিত করতে হিলারি ক্লিনটনকেই পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হিসাবে জয়ী করতে হবে।

Manual1 Ad Code

মঙ্গলবার নোবেল বিজয়ীরা ক্লিনটনের প্রেসিডেন্ট হওয়ার বিষয়ে দৃঢ় এবং পূর্ণ সমর্থন জানিয়ে এই খোলা চিঠি দেন।

অর্থনীতি, পদার্থ, রসায়ন এবং চিকিৎসা বিজ্ঞানে নোবেল বিজয়ীরা বলছেন, এমন একজনকেই পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হিসাবে জয়ী করা উচিত যিনি বিজ্ঞান এবং প্রযুক্তিকে ধারণ করেন এবং এর প্রতি পূর্ণ সমর্থন করেন। যিনি যুক্তিসম্মত অভিবাসন এবং শিক্ষা নীতি তৈরির যোগ্যতা রাখেন তাকেই প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান বলে জানিয়েছেন নোবেল বিজয়ীরা। দ্য ডেইলি বিস্ট

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code