হবিগঞ্জে বিশেষ অভিযানে গ্রেফতার ৫১

প্রকাশিত: ২:২০ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০১৬

হবিগঞ্জে বিশেষ অভিযানে গ্রেফতার ৫১

Manual1 Ad Code

নিজস্ব প্রতিনিধি :: হবিগঞ্জে বিশেষ অভিযানে সন্দেহভাজন ও জিজ্ঞাবাদের জন্য ৫১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত ১২ পর থেকে শনিবার ভোর পযর্ন্ত জেলা শহরের বিভিন্নস্থান থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, শহরের বিভিন্ন বস্তি, ঝুপড়ি ঘর, ভাসমান অবস্থা থেকে তাদের জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করা হয়েছে।

Manual1 Ad Code

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের দিনভর জিজ্ঞাসাবাদ করা হবে। যাদের কথাবার্তা সন্দেহমুলক হবে তাদেরকে কারাগারে প্রেরণ ও বাকীদের ছেড়ে দেয়া হবে।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code