৪৪ হাজার বিয়ের প্রস্তাব পেলেন বিহারের উপ-মুখ্যমন্ত্রী

প্রকাশিত: ২:৩৮ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০১৬

৪৪ হাজার বিয়ের প্রস্তাব পেলেন বিহারের উপ-মুখ্যমন্ত্রী

Manual5 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: পুরো ৪৪ হাজার বিয়ের প্রস্তাব একজনের জন্য৷ অবাক লাগলেও এটাই সত্যি৷ ৪৪ হাজার বিয়ের প্রস্তাব আর কারোর জন্য নয়, লালু প্রসাদ যাদবের ছেলে বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের জন্য৷

জানা গিয়েছে, এই সমস্ত প্রস্তাব হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাকে পাঠানো হয়েছে৷ সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হল বিহারের উপ মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ার পর জনকল্যাণের জন্য একটি হোয়াটসঅ্যাপ নম্বর চালু করেছিলেন তেজস্বী৷ রাজ্যবাসীকে খারাপ রাস্তার সমস্যার কথা হোয়াটসঅ্যাপে জানানোর আহ্বান জানিয়েছিলেন তিনি ৷ সেই নম্বরে তার কথা মতো মেসেজও আসা শুরু করে ৷

Manual4 Ad Code

হোয়াটসঅ্যাপ নম্বরে মোট ৪৭ হাজার মেসেজ এসেছিল৷ যার মধ্যে ৪৪ হাজার বিয়ের প্রস্তাব বলে জানা গিয়েছে৷ মাত্র তিন হাজার খারাপ রাস্তার সংক্রান্ত মেসেজ৷

Manual8 Ad Code

বেশির মেয়েরা মেসেজে নিজের নাম-সহ ফিগারের সাইজ, উচ্চতা , গায়ের রঙ বিস্তারিত জানিয়েছে৷ ২৬ বছরের তেজস্বী রাবড়ি দেবীর সবচেয়ে ছোট ছেলে ৷ এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তেজস্বী জানিয়েছেন, ‘ভাগ্যিস আমার বিয়ে হয়নি ৷ নাহলে আমি বিপদে পড়তাম ৷’

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code