আবারও ট্রাম্পের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

প্রকাশিত: ২:৪৯ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০১৬

আবারও ট্রাম্পের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

Manual5 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: আরও একজন নারী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুললেন। এই নিয়ে ট্রাম্পের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগকারীর সংখ্যা দাঁড়াল ১১ জনে।খবর সিএনএনের।

Manual6 Ad Code

জেসিকা ড্র্যাক নামের ওই নারী অভিযোগ করে বলেন, এক দশক আগে নেভাদায় একটি চ্যারিটি গলফ টুর্নামেন্টে ট্রাম্প তাকে জোরপূর্বক চুমু দেন এবং স্পর্শ করেন।

Manual1 Ad Code

তিনি শনিবার লস অ্যাঞ্জেলসে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। ২০০৬ সালে ট্রাম্প তার কাছে তার ফোন নম্বর চেয়েছিলেন। শুধু তাই নয় ট্রাম্প তাকে রাতের বেলা নিজের হোটেল রুমেও আমন্ত্রণ জানান। কিন্তু অস্বস্তি বোধ করায় জেসিকা তার সঙ্গে আরও দুইজন নারীকে নিয়ে যান।

Manual3 Ad Code

সেখানে ট্রাম্প তাদের অনুমতি ছাড়াই তাদেরকে জড়িয়ে ধরেন এবং চুমু দিতে শুরু করেন।

এর ৩০ থেকে ৪৫ মিনিট পরে তারা সেখান থেকে বেড়িয়ে আসেন। পরে ট্রাম্পের এক মুখপাত্র ফোন করে জেসিকাকে একা ট্রাম্পের রুমে যেতে বলেন। তবে জেসিকা সে সময় না বলে দেন। এরপরে ট্রাম্প নিজে তাকে ফোনে বলেন, কত চাও তুমি? ট্রাম্প নিজেই তাকে ১০ হাজার ডলার ও তার নিজস্ব জেট বিমান ব্যবহারের প্রস্তাব দেন। কিন্তু সেবারও ব্যর্থ হন ট্রাম্প। সংবাদ সম্মেলনে তিনি ট্রাম্পের সঙ্গে তার একটি ছবিও দেখান।

Manual5 Ad Code

তবে ডোনাল্ড ট্রাম্পের সমর্থক শিবির এই অভিযোগের জোড় প্রতিবাদ জানিয়েছে। তারা বলছে, ট্রাম্প তার ভক্তদের সঙ্গে যেভাবে ছবি তোলেন এই ছবিও সেরকমই একটি ছবি।

উল্লেখ্য, মার্কিন  প্রেসিডেন্ট নির্বাচিত হলে ট্রাম্প প্রত্যেক অভিযোগকারীকে দেখে নেওয়ার অঙ্গীকার করেছেন।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code