আদালতে ছাত্রলীগ নেতা বদরুল

প্রকাশিত: ৩:০৮ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০১৬

আদালতে ছাত্রলীগ নেতা বদরুল

Manual1 Ad Code

ফাইল ছবি

সুরমা মেইল নিউজ :: সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী খাদিজা বেগম নার্গিসকে হত্যার উদ্দেশ্যে কোপানোর ঘটনায় দায়েরকৃত মামলার একমাত্র আসামী ছাত্রলীগ নেতা বদরুল আলমকে আদালতে হাজির করা হয়েছে।

রোববার দুপুরে মামলার ধার্য্য তারিখে সিলেট মহানগর হাকিম আদালতে তাকে হাজির করা হয়।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা জানান, আদালতে হাজিরা শেষে বদরুলকে পুনরায় কারাগারে পাঠানো হয়েছে। খাদিজাকে কোপানোর ওই মামলায় চার্জশিট স্বল্পতম সময়ের মধ্যে দাখিল করা হবে বলেও জানিয়েছেন তিনি।

Manual6 Ad Code

এর আগে গত ৫ অক্টোবর সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বদরুলকে নিজেদের জিম্মায় নেয় শাহপরাণ থানা পুলিশ। পরে কড়া নিরাপত্তায় তাকে আদালতে হাজির করা হয়। ওইদিন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সে হত্যার উদ্দেশ্যে খাদিজাকে চাপাতি দিয়ে কোপায় বলে দায় স্বীকার করে নেয়। পরে আদালত তাকে কারাগারে পাঠায়।

Manual2 Ad Code

প্রসঙ্গত, গত ৩ অক্টোবর এমসি কলেজের পুকুরপাড়ে সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজা বেগম নার্গিসকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অনিয়মিত শিক্ষার্থী ও শাবি ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম।

Manual8 Ad Code

এ ঘটনায় পরদিন খাদিজার চাচা আবদুল কুদ্দুস বাদী হয়ে বদরুলকে একমাত্র আসামি করে শাহপরাণ থানায় মামলা দায়ের করেন। মামলা নম্বর-৮। খাদিজা বর্তমানে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থার উন্নতি হচ্ছে বলে ডাক্তাররা জানিয়েছেন।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code