ঝিনাইদহে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত ২, ৩ পুলিশ আহত

প্রকাশিত: ১:৫১ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০১৬

ঝিনাইদহে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত ২, ৩ পুলিশ আহত

Manual6 Ad Code

download-2

সুরমা মেইল ডেস্ক :: ঝিনাইদহের ভুটিয়ারগাতী এলাকায় পুলিশের সাথে  কথিত বন্দুকযুদ্ধে ২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশের ৩ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।

Manual1 Ad Code

মঙ্গলবার ভোর ৪টার দিকে ভুটিয়ারগাতী প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ ‘বন্দুকযুদ্ধ’ হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের পরিচায় নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।

Manual8 Ad Code

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, রাতে শহরে পুলিশের টহল চলাকালিন বাইপাস এলাকা থেকে মোটরসাইকেলযোগে কয়েকজন সন্ত্রাসী ভুটিয়ারগাতীর দিকে আসছিলো। হঠাৎ তারা পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে। পুলিশও আত্মরক্ষার্থে গুলি করলে দু’জন গুলিবিদ্ধ হয়।

Manual5 Ad Code

তাৎক্ষণিক তাদের ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন। নিহতদের লাশ মর্গে রাখা হয়েছে।

ঘটনাস্থল থেকে পাঁচটি তাজা বোমা, দুটি শাটার গান, দুটি গুলি এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code